ঘুমের সঙ্গে ত্বকের যত্ন: নারকেল তেল ভিত্তিক নাইটক্রিম

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রোজ রাতের ঘুমের সময়ও ত্বকের যত্ন নিন ঘরোয়া পদ্ধতিতে। শুধুমাত্র নারকেল তেল দিয়ে তৈরি এই নাইটক্রিম আপনার ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করবে, কপাল ও চোখের চারপাশের ডার্ক সার্কেল কমাবে এবং সকালে উজ্জ্বল, নরম ত্বক উপহার দেবে। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি সম্পূর্ণ নিরাপদ এবং সকল ত্বকের জন্য উপযুক্ত।
রোজ রাতে নারকেল তেল দিয়ে তৈরি ঘরোয়া এই নাইটক্রিম লাগান
ত্বককে ফর্সা উজ্জ্বল বানাবে, কালো দাগছোঁপকে দূর করবে ও চোখের নিচের কালিকে তুলে ফেলবে সেই সঙ্গে কুঁচকে যাওয়ার ত্বককে টানটান করে তুলবে।
উপকরণ
- নারকেল তেল ১ চা চামচ
- কস্তুরী হলুদ গুঁড়া এক চুটকি
- অ্যালোভেরা জেল ১ চা চামচ
- লেবুর রস কয়েক ফোটা
প্রণালী
সবগুলি উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, ব্যস মিশিয়ে নিলেই আমরা দারুন সুন্দর একটা ক্রিম পেয়ে যাব।
ব্যবহার
রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করে সারারাত রেখে দেবেন।
দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন