মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

শার্শায় দুই মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

শার্শায় দুই মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাঁজার মামলায় যশোরের  শার্শা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

বুধবার বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শা উপজেলায়  শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান ও গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১০ নভেম্বর রাতে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ একঝালা গ্রামের জনৈক শুকুর আলীর বাড়ি সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মফিজুরকে একটি বস্তাসহ আটক ও সাগর বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় দুইটি বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই এজাজুর রহমান বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই দুইজনে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মফিজুর রহমান জেলে সাজাপ্রাপ্ত সাগর পলাতক রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন