সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • লিবিয়া থেকে দেশে ফেরত আসছে আরও তিন শতাধিক বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফেরত আসছে আরও তিন শতাধিক বাংলাদেশি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিবিয়ায় অবস্থানরত আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপোলি থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    সরকারি সূত্র জানায়, মানবিক সহায়তার অংশ হিসেবে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। লিবিয়ায় কর্মসংস্থান হারানো বা অনিশ্চিত অবস্থায় থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এর আগে, কয়েক দফায় শতাধিক প্রবাসী বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়। সরকার জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বাংলাদেশিকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

    বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

    বিবৃতিতে বলা হয়, লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ২৩ অক্টোবর নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। ওই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

     দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন