বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ব্রাহ্মণবাড়িয়া বাসুদেব ইউনিয়ন কৃষক দলের পুনাঙ্গ কমিটি গঠন

    ব্রাহ্মণবাড়িয়া বাসুদেব ইউনিয়ন কৃষক দলের পুনাঙ্গ কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২ নং বাসুদেব  ইউনিয়ন কৃষকদলের ৫৫  সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

    কমিটিতে মোঃ শামিম পাঠান কে সভাপতি এবং মোঃ মিজানুর রহমান বাদল কে সাধারণ সম্পাদক, মোঃ তাজুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে এই কমিটি  অনুমোদন দেওয়া হয়।

    ১৫ অক্টোবর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহবায়ক ইমরান আহমেদ রনী ও সদস্য সচিব মামুন মিয়ার সাক্ষরিত এক প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

    নতুন এই কমিটি কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শামিম পাঠান বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই দলের নেতৃত্বকে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত, তবে একই সঙ্গে বড় এক চ্যালেঞ্জও এটি। তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মাঠ পর্যায়ের কৃষকদের পাশে থাকব। কৃষকের ন্যায্য অধিকার আদায়ে রাজপথ থেকে শুরু করে প্রশাসনিক স্তর পর্যন্ত আমরা সোচ্চার থাকব।

    বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির মতে, দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি হলেও আজও কৃষকরা ন্যায্য মূল্য ও পর্যাপ্ত সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত। এ অবস্থায় ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা সময়োপযোগী পদক্ষেপ।

    বাসুদেব ইউনিয়ন কৃষক দলের কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার দিকনির্দেশনায় রাজনৈতিক মাঠে সব সময় সোচ্চার থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন