সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • রূপনগর অগ্নিকাণ্ডে মৃত্যুতে শোক প্রকাশ তারেক রহমানের

    রূপনগর অগ্নিকাণ্ডে মৃত্যুতে শোক প্রকাশ তারেক রহমানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রূপনগর শিয়ালবাড়ি এলাকার তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত। নিহতদের আত্মার মাগফেরাত ও চির শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’

    তিনি বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক ও অনেক প্রশ্নের জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।’

    তারেক রহমান সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত ও জবাবদিহির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

    তিনি আরও বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি কায়মনোবাক্যে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও সাহস দান করেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন