মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন: জীববৈচিত্র হুমকির মুখে 

    শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন: জীববৈচিত্র হুমকির মুখে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে মৎস্য ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিউল মেম্বর।

    গত ১৪ অক্টোবর স্বরে জমিনে গিয়ে দেখা গেছে, খাগড়াঘাট গ্রামের ঘন জনবসতি এলাকায় খাগড়াঘাট  ঈদগাহ ময়দান এর পাশ্বে মংষ্য ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যহত রেখেছে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম। এভাবে বালু উত্তোলন অবরোধ থাকলে পরিবেশ ও জীব বৈচিত্র হুমকির মুখে পড়বে। 

    এ বিষয়ে শফি মেম্বরের সাথে ব্যক্তিগত মুঠোফোনে কথা হলে তিনি বালু উত্তোলনের কথা স্বীকার করেন। 

    এ বিষয়ে সরকারিভাবে কোন অনুভূতি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রশাসনের  সাথে মোখিক ভাবে অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি। 

    এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর মোবাইলে বালু উত্তোলনের ভিডিও এবং ছবি  whatsapp এ পাঠানো হয়েছে। ওনারা দেখেছেন।  তবে এ  রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বালি উত্তোলন অব্যাহত ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন