বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মুড়ানো ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

    ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মুড়ানো ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে পাশে পলিথিনে মুড়িয়ে পড়ে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি লাল পলিথিন দেখে কয়েকটি কুকুর চিৎকার করছিল। এই অবস্থায় পথচারীদের মাঝে কৌতূহল তৈরি হয়। এই অবস্থায় কয়েকজন এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে দেখেন একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়।

    আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নবজাতকের জন্ম আজই হয়েছিল। তবে জন্মগত মৃত নাকি জন্মের পর মারা গেছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর তা বলা যেতে পারে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। কে বা কারা এই মরদেহ ফেলে গেছেন, তা তদন্ত করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন