মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • শার্শায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

    শার্শায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিনের মাথায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। 

    শার্শার নাভারণের কাজীরবেড় গ্রামের একটি বাড়িতে থাকা সাব-বাক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

    এর আগে গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। ডিবির এসআই অলোক কুমার দে’রনেতৃত্বে একটি দল ক্লুলেস এ ঘটনার তদন্তে মাঠে নামে। টানা তিনদিন জেলার বিভিন্ন এলাকায় অভিযান শেষে আজ মঙ্গলবার ভোরে নাভারন কাজীরবেড়গ্রামের সুমন সরদারের বাড়ির ভেতরে সাব-বাক্সের মধ্যে থেকে শার্শার গাতিপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে।

    নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ (২৬) জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। একই সঙ্গে ডিবি পুলিশের সহযোগিতা চান।

    ইউনুস আলী বলেন, আজ ভোরে জানতে পারি আমার ছেলেকে পাওয়া গেছে। পরে তিনি যেয়ে লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

    এদিকে, লাশ উদ্ধারের খবরে কাজীরবেড় এলাকায় উৎসুক জনতার ভীড় জমে। অন্যদিকে, শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লাহর গ্রামে।

    এ বিষয়ে ডিবির এসআই অলোক কুমার দে বলেন, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আব্দুল্লাহকে। যে বাড়িতে লাশ রাখা হয়েছিল, সেখানে কেউ ছিল না। কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত, তা শার্শা থানা পুলিশকে সাথে নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন