সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • “বাংলাদেশিদের সহায়তায় রোমের মেয়রের ভূমিকা প্রশংসনীয়”: ড. ইউনূস

    “বাংলাদেশিদের সহায়তায় রোমের মেয়রের ভূমিকা প্রশংসনীয়”: ড. ইউনূস
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা এখন ইতালীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তারা শুধু সাংস্কৃতিকভাবে একীভূত হননি, বরং ইতালি ও বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ উপলক্ষে তিনি রোমের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতালি যে সহায়ক পরিবেশ তৈরি করেছে, তা দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করেছে।

    সোমবার (১৩ অক্টোবর) রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরিরের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশি অভিবাসীদের প্রতি খেয়াল রাখার জন্য তাকে ধন্যবাদ জানাল প্রধান উপদেষ্টা। 

    তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সেদেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং একই সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। তারা এখন এখানে সাংস্কৃতিকভাবে একীভূত। ইতালির অনেক শীর্ষস্থানীয় রেস্টুরেন্টের শেফ এখন বাংলাদেশি।

    রোমের মেয়র গুয়ালতিয়েরিও রোমের বহুসাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি অধ্যাপক ইউনূসকে তার দফতরে উষ্ণ অভ্যর্থনা জানান। মেয়র ড. ইউনূসকে ঐতিহাসিক রোমান সিনেট ও আশপাশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি সংক্ষিপ্ত ভ্রমণ করান।

    দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ইতালির প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা।

    সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়ক লামিয়া মোরশেদ ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন