বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চট্টগ্রামে আবারও হেনস্তার শিকার সাংবাদিক

    চট্টগ্রামে আবারও হেনস্তার শিকার সাংবাদিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর খুলশী থানায় সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টিভির সাংবাদিক জোবায়েরকে আটকে রেখে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে।

    এবার স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক জোবায়ের।

    এসময় তাকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে একটি কক্ষে আটকে রেখে একাধিক কিল ঘুষি মারা হয়। তখন তারা মারতে মারতে বলতে থাকে, ‘আমরা তোকে মারছি না, আমরা শয়তানকে মারছি’।

    রবিবার (১২ অক্টোবর) সকালে নগরীর জিইসি এলাকায় কনসার্ট ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের সংবাদ সংগ্রহে খুলশী থানায় যান জোবায়ের। সেখানে আগের রাতের সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছিলেন তিনি।

    কিন্তু সেখানে থানার কর্মকর্তারা এ কাজে বাধা দেন। এসময় জোবায়েরের সাথে বাকবিতণ্ডা হয় তাদের কয়েকজনের। এরই জেরে যমুনার টিভির স্টাফ করেসপনডেন্ট জোবায়েরকে থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন ডিসি আমিরুল ইসলাম।

    এ ব্যাপারে হামলার শিকার সাংবাদিক জোবায়ের বলেন, ‘আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলে ‘তুই ফ্যাসিস্ট’। আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি। এসময় পিঠে লাথি ও কনুই দিয়ে একাধিক আঘাত করা হয় তাকে।

    হামলার নেতৃত্বে কে ছিলেন, এমন প্রশ্নের জবাবে জোবায়ের সিএমপির ডিসি আমিরুল ইসলামের নাম বলেন।

    এ ঘটনায় আহত সাংবাদিক জোবায়ের তার চোখ ও এক কানে মারাত্মক আঘাত পেয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন