বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • শিশুদের সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো টাইফয়েড টিকাদান কার্যক্রম

    শিশুদের সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো টাইফয়েড টিকাদান কার্যক্রম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”।

    রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।

    এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দেওয়া এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু কনসালটেন্ট ডা. মো. আকতার হোসাইন, সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন, আবাসিক চিকিৎসক ডা. সোহেল রানা, এসআইএমও ডা. শুভল চন্দ্র সাহা, নার্সিং সুপারভাইজার মমতাজ বেগম ও জাকির হোসেন, জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল মোমেন, সিনিয়র সহসভাপতি মো. সালাউদ্দিন, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন ও এনামুল হকসহ হাসপাতালের নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    উদ্বোধন শেষে সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সচেতনতা পারে একটি শিশুর জীবন বাঁচাতে।”

    তিনি আরও বলেন, “টাইফয়েড থেকে সুরক্ষার সর্বোত্তম উপায় হলো টিকা। আপনার শিশুর টিকা নিশ্চিত করুন, তাকে দিন সুস্থ জীবনের নিশ্চয়তা।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন