বাড়িতে বানান মুখরোচক ডিমের খাঁচাপুরি

প্রোটিন এবং গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর ডিম, তাই ছোট-বড় সবার জন্যই স্বাস্থ্যকর। পরিবারের সদস্যদের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন করতে চাইলে তৈরি করতে পারেন ডিমের খাঁচাপুরি। সহজ ও মুখরোচক এই রেসিপি আপনার খাবারে আনবে ভিন্ন স্বাদ।
উপকরণ (২-৩ জনের জন্য)
ময়দা: ২ কাপ
ইস্ট: ১ চা চামচ
চিনি: ১ চা চামচ
দুধ: আধা কাপ
ডিম: ২টি
মোজারেলা চিজ: ১ কাপ
ফেটা বা কটেজ চিজ: আধা কাপ
কালো গোলমরিচ গুঁড়া: পরিমাণমতো
তেল বা মাখন: ৩ টেবিল চামচ
লবণ: আধা চা চামচ
পানি: প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি
ডো তৈরি:
একটি বাটিতে হালকা গরম দুধ, ইস্ট ও চিনি মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন।
ইস্ট ফুলে উঠলে তাতে ময়দা, লবণ ও তেল মিশিয়ে নরম ডো বানিয়ে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন।
পুর প্রস্তুত:
অন্য একটি পাত্রে মোজারেলা চিজ, কটেজ চিজ, মাখন, ১টি ডিম ও কালো গোলমরিচ গুঁড়া ভালোভাবে মিশিয়ে পুর তৈরি করুন।
রুটি তৈরি:
ফুলে ওঠা ডোটি হালকা ময়ান করুন।
ডোটি একটি ওভাল বা নৌকার আকৃতি দিন।
মাঝখানে চিজের পুর ভরে দুই পাশে রোল করে নৌকার মতো খোলা রাখুন।
বেকিং ও ডিম যোগ করা:
একটি নন-স্টিক প্যানে ২ টেবিল চামচ তেল বা মাখন দিয়ে হালকা গরম করুন।
রুটিটি প্যানে রেখে ২০-২৫ মিনিট বেক করুন।
রুটি হালকা সোনালি হলে মাঝখানে একটি ডিম ভেঙে দিন, কুসুম যেন মাঝখানে থাকে।
ডিম সেদ্ধ হওয়া পর্যন্ত বেক করুন, তবে কুসুম একটু নরম রাখুন।
পরিবেশন:
গরম গরম ডিমের খাঁচাপুরি পরিবেশন করুন।
চাইলে সঙ্গে টমেটো সস বা চাটনি রাখতে পারেন।