বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারী ফায়ার স্টেশন পরিদর্শন করলেন ফায়ার সার্ভিসের পরিচালক

    হাটহাজারী ফায়ার স্টেশন পরিদর্শন করলেন ফায়ার সার্ভিসের পরিচালক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি শনিবার (১১ অক্টোবর) বিকেলে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন।

    পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা, যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যনিষ্ঠা প্রত্যক্ষ করেন। 

    এছাড়া তিনি দক্ষতা ও সেবার মান আরও উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

    এর আগে তিনি হাটহাজারী ফায়ার স্টেশন প্রাঙ্গণে পৌঁছলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভ্যর্থনা জানান।

    পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বিএফএম(এস) জসিম উদ্দিন এবং উপসহকারী পরিচালক (জোন-৩) মো. আব্দুল মন্নান।

    পরিচালককে সশ্রদ্ধেয় সালাম জানান, স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন