বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চট্টগ্রামে 'জয় বাংলা' শ্লোগানকে ঘিরে সংঘর্ষ-ভাংচুর, গুলিবিদ্ধ ১

    চট্টগ্রামে 'জয় বাংলা' শ্লোগানকে ঘিরে সংঘর্ষ-ভাংচুর, গুলিবিদ্ধ ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে ‘জয় বাংলা’ শ্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এক কনসার্টে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

    এতে শরীফ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে পণ্ড হয়ে গেছে কনসার্টও।

    শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই সংঘর্ষের সূত্রপাত হয়। যেখানে কনসার্টটি আয়োজন করেছিল মোটরসাইকেল ব্রান্ড হোন্ডা।

    কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে ওঠেন গান গাইতে। তারা দুইটি গান পরিবেশের পর আর গান গাইতে অপারগতা জানায়। এশার আযান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জিইসি কনভেনশনে তান্ডব চালানো শুরু করে বেশ কয়েকজন দুর্বৃত্ত।

    এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি গুলি ছুঁড়তে বাধ্য হয়। এতে এক যুবক গুলিবিদ্ধ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

    চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুরুল আলম আশেক জানান, জিইসি মোড় এলাকায় শরিফ নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে মেডিকেলে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে প্রেরণ করেছেন। 

    শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা বলে তিনি নিশ্চিত করেছেন।

    জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, হোন্ডা কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকরা কনসার্টের অনুমতি নেননি। একপর্যায়ে সেখানে উশৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন