ঘরে বসেই গোপনাঙ্গ উজ্জ্বল করুন, সাবান ব্যবহার এড়িয়ে

আমরা আমাদের গোপনাঙ্গ এবং বগল পরিষ্কার রাখার জন্য ঘন ঘন সাবান, শ্যাম্পু বা সুগন্ধি যুক্ত পরিষ্কারক ব্যবহার করি। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই অভ্যাসই গোপনাঙ্গে কালো দাগ হওয়ার অন্যতম কারণ। তাই সারা শরীরে সাবান ব্যবহার করলেও ওই বিশেষ অংশে সাবান ব্যবহার এড়িয়ে চলা উচিত।
এক বিশেষজ্ঞ ঘরোয়া পদ্ধতি দুইটি উল্লেখ করেছেন যা কালো দাগ দূর করতে এবং উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক:
১. ডালিম বা আনারের খোসা পদ্ধতি: খোসা শুকনো করে পাউডার তৈরি করুন। এরপর এটিকে ১৫ দিন অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন। তারপর হালকা আঁচে গরম করে ঠান্ডা করে কাঁচের জারে সংরক্ষণ করুন। প্রতিদিন গোছলের পরে এবং রাতে ঘুমানোর আগে গোপনাঙ্গ উষ্ণ পানি দিয়ে পরিষ্কার করে এটি ব্যবহার করুন। কয়েক দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে।
২. দারুচিনি পদ্ধতি: একই পদ্ধতি ব্যবহার করে ডালিমের খোসার পরিবর্তে দারুচিনি ব্যবহার করা যায়। তবে বাজারে নকল দারুচিনি থাকায় অবশ্যই ভালো মানের দারুচিনি ব্যবহার করতে হবে। প্রথমদিকে হালকা জ্বালা অনুভূত হতে পারে, তবে কয়েক দিনের মধ্যে এটি কমে যাবে।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, এই পদ্ধতি অনুসরণের পরও যদি আবার সাবান ব্যবহার করা হয়, তাহলে কালো দাগ দূর হবে না, বরং তা আরও বাড়তে পারে।
দৈএনকে/জে .আ