বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

    ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হালিমা খানম,  ব্রাহ্মণবাড়িয়াঃ ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে দুই দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এসময় উভয় পক্ষের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
    শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামের বড় বাড়ি ও মুন্সি বাড়ির সদস্যদের মধ্যে দুর্গাপুর বাজারে এই সংঘর্ষ শুরু হয়। ৯ টা থেকে শুরু হয়ে ১১ টা পর্যন্ত প্রায় ২ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহম্পতিবার বিকালে দুর্গাপুর হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় বাড়ি ও মুন্সি বাড়ির যুবকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। রাতেই উভয় পক্ষের মধ্যে একদফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
    এরই জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টা সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

    আশুগঞ্জ থানার পরিদর্শক আবু হেনা মো: মোস্তফা রেজা জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন