মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • বাগেরহাটে শিক্ষক নিহত: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    বাগেরহাটে শিক্ষক নিহত: শিক্ষার্থীদের সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পিঙ্গড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় আছাদুর রহমান (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

    বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পেশাগত কারণে তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের মৃত্যুর খবরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে ও দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কুমার জানান, আছাদুর রহমান মাত্র এক বছর আগে এনটিআরসির মাধ্যমে গণিত বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

    কচুয়া থানার ওসি মো. শামিম আহম্মেদ খান জানান, দুর্ঘটনার পর ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাটাখালি হাইওয়ে থানাকে জানানো হয়েছে, তারা এসে খাদে পড়ে থাকা বাসটি উদ্ধার করবে। দুর্ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা যায়নি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন