বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম-এর নতুন কমিটি ঘোষণা

    রামগঞ্জে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম-এর নতুন কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (BYCF)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

    বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত এই জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা কমিটি গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুমোদন দেওয়া হয়।

    বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) লক্ষ্মীপুর জেলা ইউনিটের আহ্বায়ক এ.এস.এম রেজাউল করিম পারভেজ ও সদস্য সচিব জিয়াদ হোসেন রাব্বি-এর স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

    নবগঠিত কমিটিতে তাওহীদ ইসলাম সভাপতি, তাফিমুল আলম পাটোয়ারী সাধারণ সম্পাদক এবং শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

    কমিটি অনুমোদনের পর সাধারণ সম্পাদক তাফিমুল আলম পাটোয়ারী বলেন, “তরুণ প্রজন্মের মধ্যে ক্যাডেটের চেতনা, নেতৃত্বের গুণাবলী ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে রামগঞ্জকে আধুনিক ও সচেতন উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

    রামগঞ্জের তরুণ সমাজ নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেছে, এই নেতৃত্বের মাধ্যমে এলাকায় ইতিবাচক পরিবর্তন ও সামাজিক উন্নয়ন সাধিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন