বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • চট্টগ্রামে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

    চট্টগ্রামে বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পতেঙ্গার স্টীলমিল সড়কে বাসচাপায় এক অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু হয়েছে। 

    মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে স্টীলমিল বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি দ্রুতগতির বাস রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে চাপা দেয়। আঘাতের তীব্রতায় তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। 

    চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। 

    স্টীলমিল বাজারের স্থানীয় দোকানদার নজরুল ইসলাম বলেন, নারীটি রাস্তা পার হচ্ছিলেন, তখনই দ্রুতগতির বাসটি এসে তাকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা তাকে হাসপাতালে পাঠাই। তাকে দেখে গার্মেন্টস কর্মী বলেই মনে হয়েছে।

    খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে এবং নিহত নারীর পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন