শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মহেশখালীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

    মহেশখালীতে জমি বিরোধের জেরে  ভাইয়ের হাতে ভাই খুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে ফোরকান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

    রবিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    জানা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় দুইভাই আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় দু'জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে ঘটনাটি একসময় চরম মারমুখী পর্যায়ে রূপ নেয়। গত ২৯ সেপ্টেম্বর আবুল কালাম এবং ফোরকানের মধ্যে ফের সংঘর্ষ হয়। এসময় কালাম ফোরকানকে কুপিয়ে গুরুতর আহত করে।

    ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এদিকে ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারীদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

    মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন