শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক

    বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ করেছে।

    ৬ অক্টোবর সোমবার আনুমানিক রাত ৩টায় বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় উৎপাদিত ৭,৮৩০ কেজি ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা। জব্দকৃত ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    একই দিন আনুমানিক সকাল ৮টায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ আজমপুর বিওপির একটি টহলদল আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

    অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১০২ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যের অনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

    সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

    বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন