সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি, নতুন ভর্তি ৭৮২

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি, নতুন ভর্তি ৭৮২
    প্রতীকী চিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। একই সময়ে নতুন করে ৭৮২ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনও ডেঙ্গু সংক্রমণের হার অনেক উচ্চ। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে।

    স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকতে এবং মশা নিধন কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ডেঙ্গু থেকে সুরক্ষা নিশ্চিত করতে যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২১৫ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনায় ডেঙ্গুতে একজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৭৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

    এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১৫ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১০৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৬ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন