বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

    ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে চাঁদপুরে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মানববন্ধনের যৌথ আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ।

    ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের দাবী হচ্ছে-২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই করতে হবে।

    সমাবেশে বক্তব্য দেন, গ্রাহক ফোরামের সভাপতি সবুজ খান, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান, গোলাম মাওলা, গ্রাহক আলমগীর হোসেন বন্দুকসী, আবু বকর সিদ্দিক ও ইউসুফ ঢালী।

    বক্তারা বলেন, বেশ কয়েকটি দাবী নিয়ে আমাদের গ্রাহক ফোরামের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসলামী ব্যংক থেকে এস.আলম গ্রুপ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের এই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা।

    ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে জাল সার্টিফিকেটের মাধ্যমে যত অবৈধ নিয়োগ হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম পটিয়া থানারই ছিলো ৫ হাজার নিয়োগ। তাদের এসব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং আগামীতে স্বচ্ছতা বজায় রেখে নতুন করে মেধাবিদের নিয়োগ দিতে হবে।

    এস.আলম কর্তৃক নিয়োগকৃত যেসব কর্মকর্তাদের বহিস্কার করা হয়েছে, তারা এখন ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়। এসব দাবী না মানলে গ্রাহক ফোরামের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা হুশিয়ারি করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন