শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • প্রবীণ সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে মেয়র পদপ্রার্থী খোকন প্রধানের শোক প্রকাশ

    প্রবীণ সাংবাদিক জামাল উদ্দিনের মৃত্যুতে মেয়র পদপ্রার্থী  খোকন প্রধানের শোক প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রবিবার (৫ অক্টোবর) রাত পৌঁনে ৮ টার দিকে ঢাকার পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    সাংবাদিক জামাল উদ্দিন (৫৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

    সাংবাদিক জামাল উদ্দিনের বড় ছেলে তানভীর আহমেদ নিলয় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই প্রথমে বাবাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। গত দুদিন যাবৎ বাবার অবস্থা আরও বেশি অবনতি হয়ে পড়ে। আজ রাত পৌঁনে ৮ টার দিকে হাসপাতালের চিকিৎসক বাবাকে মৃত্যু ঘোষণা করেন। 

    শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান বলেন, সাংবাদিক জামাল উদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশাদারিত্বের মধ্যে গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাব এবং উপজেলায় কর্মরত সাংবাদিকরা শোকাহত। সাংবাদিক জামাল উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন