বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রীর ফাঁসির দাবিতে হেফাজতের আন্দোলন

    ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রীর ফাঁসির দাবিতে হেফাজতের আন্দোলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জনের প্রাণহানির ঘটনায় মদদদাতা আখ্যা দিয়ে তার বিচার দাবিতে এ বিক্ষোভ হয়।

    রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।

    এসময় বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে ১৬টি তাজা প্রাণ ঝরে। এসব হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দিতে হবে।

    তারা আরও বলেন, ২০২৪ এর গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর অত্যাচারের বিচার করতে হবে। এছাড়াও মোকতাদির চৌধুরী ও সাবেক পুলিশ সুপার  আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার কাজ শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

    এসময় জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন