শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত যুবকের মৃত্যু

    কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলী টানেলের ভেতর বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ নামের একজনের মৃত্যু হয়েছে।

    শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল। 

    নিহত নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।

    তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, গতকাল শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচালক দ্রুত গতিতে বাস চালানোর কারণে টানেলের মাঝে পথে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার বড় ভাই ফয়সালের মৃত্যু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন