শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মানব পাচারের ছক ভেস্তে গেল, আটক ৬ পাচারকারী

    মানব পাচারের ছক ভেস্তে গেল, আটক ৬ পাচারকারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সীমান্ত উপজেলা টেকনাফে মানব পাচারবিরোধী বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয়জন সক্রিয় মানব পাচারকারীকে আটক করেছে। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি-র নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। খবর পাওয়া যায়, পাচারকারীরা মিয়ানমার থেকে সমুদ্রপথে আনা কয়েকজন বিদেশি নাগরিককে ওই এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখেছে এবং সেখান থেকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

    অভিযান শুরু হলে পাচার চক্রের দুইজন পালিয়ে যায়। পরে বাড়িটি তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘর থেকে বাড়ির মালিক শামসুন্নাহারসহ মোট ছয়জনকে আটক করা হয়।

    আটককৃতরা হলো, শামসুন্নাহার (৩৫) শাহপরীরদ্বীপ, মিস্ত্রিপাড়া, হোসনে আরা (৩১)  বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, নুরুন্নিসা (৪৯)  টেকনাফ শালবাগান ক্যাম্প,
    মোহাম্মদ ইসমাইল (৫০) বালুখালী ক্যাম্প হারুন (৩৫) জামতলী ক্যাম্প ও ইউসুফ আলী (৪৭) টেকনাফ শালবাগান ক্যাম্প।

    এ ছাড়া পাচার চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত কালু মিয়া (৩৫), হাশেম মোল্লা (২৫) ও অজ্ঞাতনামা আরও দুইজন পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

    আটককৃতরা স্বীকার করেছে,তারা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে আনা মানুষদের লুকিয়ে রাখতো। পরবর্তীতে তাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নিয়ে যেত।

    অবৈধভাবে আসা লোকজনকে মোটা অংকের বিনিময়ে এফডিএমএন (FDMN) কার্ড পাইয়ে দেওয়ার সঙ্গেও জড়িত ছিল।

    আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

    অভিযান প্রসঙ্গে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন,
    মানব ও মাদক পাচারসহ সীমান্তের সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন