শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জে মাদক'বিরো'ধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

    রামগঞ্জে মাদক'বিরো'ধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করুন, মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে বাঁচান শ্লোগানে সচেতন রামগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

    মানবন্ধন শেষে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারীর নিকট মাদক, চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে বিহিত ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপি প্রদান করা হয়। 

    সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক, বিসিবির কাউন্সিলর এনামুল আহসান রুবেল, বাঁধন ফাউন্ডেশনের সভাপতি ও এনসিপির রামগঞ্জ উপজেলা আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান, যুবদল নেতা জামিল চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবীর সাদ্দাম, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক মাহামুদুন্নবী, ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রায়হান পাটোয়ারী, ৩ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আবদুর রহমান সৌরভ, সংশপ্তক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ইমাম হোসেন স্বপন, ছাত্র প্রতিনিধি রাফি মোল্লা, রেদোয়ান সালেহীন নাইম ও তামিমসহ প্রমূখ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন