শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র কমিটি অনুমোদন

    বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র কমিটি অনুমোদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং: ২৫৭৫)-এর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভাটি শনিবার (০৪ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

    সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়, যা কক্সবাজার অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিলো। এই স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

    সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র অনুমোদিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি নূরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এমআর মাহবুব , সাধারণ সম্পাদক এসএম জাফর, সহ-সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. বেদারুল আলম, সদস্য শামসুল হক শারেক ও এম জসিম উদ্দিন ছিদ্দিকী।

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কক্সবাজারের নেতৃবৃন্দ। 

    সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র  বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে কক্সবাজারের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

    উল্লেখ্য, গত ১৪ জুন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন