বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • চট্রগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

    চট্রগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য ও হেলাল আকবর বাবরের একান্ত সহযোগী শিবু প্রসাদ চৌধুরীকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।

    ‎শুক্রবার (৩ অক্টোবর)  দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

    ‎তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলাসহ অন্তত পাঁচটি মামলার এজাহারনামীয় আসামি।

    ‎ শিবু প্রসাদ নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়ালপাড়া মানিক লাল চৌধুরীর বাড়ীর কেদার নাথ তেওয়ারী কলোনির মৃত মানিক লাল চৌধুরী প্রকাশ মানিক পালের ছেলে।

    ‎কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম  বলেন, শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে শিবু প্রসাদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিবু প্রসাদ চৌধুরী নিষিদ্ধ ঘোষিত সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা।

    ‎তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (জুলাই-আগস্ট) শিবু প্রসাদ কোতোয়ালি থানার নিউমার্কেট ও আশপাশের এলাকায় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনসাধারণের ক্ষতিসাধনের উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

    ‎তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেলসহ সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন।

    ‎তিনি আরও বলেন, গ্রেপ্তার শিবু প্রসাদ চৌধুরীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা সহ ৫-৬টি মামলা আছে। এছাড়াও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত অব্যাহত আছে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন