শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

    গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসীদের সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

    বৃহস্পতিবার (২ অক্টোবর) গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

    পরিদর্শনের আগে রিজিয়ন কমান্ডার মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে প্রায় ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।

    এছাড়া, তিনি জানান যে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া-র পক্ষ থেকে আরও ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে, যা অচিরেই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

    রিজিয়ন কমান্ডার এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

    তিনি রামসু বাজারের স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। একই সাথে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এবং কোনো ধরণের অপপ্রচার বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় প্রভাবিত না হওয়ার জন্য পরামর্শ দেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন