শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

    হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় অলি আহম্মদ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

    বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর সদরের শেরে বাংলা মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অলি আহম্মদ পৌরসভার আজিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ আদায় শেষে মাজারসংলগ্ন জামে মসজিদ থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় সিএনজি চালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। চমেক হাসপাতাল থেকেও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন