মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সুস্বাদু চিংড়ির জল বড়া বানানোর সহজ উপায়

সুস্বাদু চিংড়ির জল বড়া বানানোর সহজ উপায়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চিংড়ি দিয়ে তৈরি অনেক সুস্বাদু পদ আছে, তার মধ্যে একটি হলো চিংড়ির জল বড়া। এটি ঘরোয়া রান্না ও অতিথি আপ্যায়নের জন্য উপযুক্ত। সঠিকভাবে প্রস্তুত না করলে বড়ার আকৃতি নষ্ট হতে পারে।

প্রয়োজনীয় উপকরণ

ছোট চিংড়ি – ১ কাপ

নারকেলের দুধ – ১ কাপ

লবণ – স্বাদমতো

কাঁচা মরিচ কুচি – ৪-৫টি

সরিষার তেল – ৫ চা চামচ

তেজপাতা – ১টি

জিরা – ১/২ চা চামচ

দারুচিনি – ১ টুকরা

এলাচ – ২টি

পেঁয়াজ কুচি – ১টি

আদা-রসুন বাটা – ২ চা চামচ

হলুদের গুঁড়া – ১ চা চামচ

মরিচ গুঁড়া – ১ চা চামচ

জিরা গুঁড়া – ১ চা চামচ

ঘি – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

চিংড়ির খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন।

লবণ ও ২-৩টি কাঁচা মরিচ কুচি দিয়ে ছোট ছোট বল বানান।

কড়াইতে তেল গরম করে তেজপাতা, জিরা, দারুচিনি, এলাচ ও পেঁয়াজ কুচি ভাজুন।

এতে আদা-রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে কষাতে থাকুন।

মসলা কষানো হলে নারকেলের দুধ দিয়ে নেড়ে চিংড়ির বলগুলো ঢেকে রান্না করুন। ৫-৬ মিনিট পর বলগুলো শক্ত হয়ে ঝোল ঘন হলে, কাঁচা মরিচ কুচি ও ঘি দিয়ে নামিয়ে নিন।

গরম গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন