ঘরে সহজে বানান সুস্বাদু চিড়ার পায়েস

বাঙালির যেকোনো উৎসব বা অতিথি আপ্যায়নের শেষ পাতে পায়েস থাকলে আনন্দ দ্বিগুণ হয়। দুধ, চিনি এবং পোলাওয়ের চাল দিয়ে বানানো পায়েস যেমন সুস্বাদু, তেমনই চিড়া দিয়ে তৈরি পায়েসও অতুলনীয় স্বাদের। চলুন জেনে নিই সহজে তৈরি করা যায় এমন চিড়ার পায়েসের রেসিপি:
প্রয়োজনীয় উপকরণ:
চিড়া: ১ কাপ
চিনি: ৩ টেবিল চামচ
এলাচ: ৩টি
দারুচিনি: ছোট ২ টুকরা
দুধ: আধা লিটার
খোয়া ক্ষীর: ৩ টেবিল চামচ
কিশমিশ: কিছু
লবণ: ১ চিমটি
কাজু বাদাম: কিছু
পেস্তা বাদাম: কিছু
ঘি: ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।
পাত্রে ১ টেবিল চামচ ঘি গরম করে অর্ধেক কাজু ও পেস্তা বাদাম হালকা ভেজে নিন। পরে কিশমিশও ভেজে আলাদা রাখুন।
বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে চিড়া ভেজে নিন।
ফুটন্ত দুধে প্রথমে ভাজা বাদাম ও কিশমিশ, তারপর চিড়া ঢেলে নেড়ে দিন। চিনি, খোয়া ক্ষীর এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ৫ মিনিট রান্না করুন।
গরম বা ঠান্ডা পরিবেশন করুন।
সুস্বাদু চিড়ার পায়েস তৈরি হয়ে গেল। এটি উৎসব কিংবা অতিথি আপ্যায়নের জন্য একটি চমৎকার মিষ্টি বিকল্প।