শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সীতাকুণ্ড রেললাইনে সিএনজিতে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত

    সীতাকুণ্ড রেললাইনে সিএনজিতে ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মৌলভী পাড়া এলাকায় রেললাইনে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।এতে মসুদা আক্তার (৫০) ও সানজিদা আক্তার চুমকি (২৮) নামের দুই মহিলা মারা যায়। এরা সম্পর্কে মা ও মেয়ে। এই ঘটনায় আহত হয় আরো দুজন। আহতরা হলেন বদিউল আলম ও নাতি সাফওয়ান।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পৌরসভার মৌলভী পাড়া এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত মসুদা আক্তার ও সানজিদা আক্তার চুমকি বদিউল আলমের সম্পর্কে স্ত্রী ও মেয়ে।এবং পৌর সদরের মৌলভী পাড়ার বাসিন্দা।

    জানা যায়, বদিউল আলম তার পরিবার নিয়ে মেয়ের নানা শশুর মারা যাওয়ার সংবাদে মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালীতে জায়নাজায় অংশগ্রহণ করতে যায়।‎তার সাথে ছিল স্ত্রী মেয়ে ছেলে ও নাতি। জায়নাজা শেষে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে নিহতের বাড়ির সামনেই রেললাইন পার হতে গিয়ে রেল লাইনের উপরে হঠাৎ সিএনজি ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায়। অনেক ধাক্কাধাক্কি করার পরেও সিএনজিটি ওটাতে পারেনি। এ সময় রেল লাইন দিয়ে ঢাকা মুখী 

    মহানগর এক্সপ্রেস আসছে। এই বুঝে সিএনজি চালক সিএনজি থেকে নেমে যায়। ওই সময় ট্রেন কাছাকাছি চলে আসাতে বদিউল আলম ও তার ছেলে হাসান সিএনজি থেকে তড়িগড়ি করে নেমে গিয়ে সিএনজিটি ধাক্কা দিয়ে রেললাইন থেকে তোলার চেষ্টা করেন।

    তখন সিএনজির মধ্যে বসা ছিল বদিউল আলম এর স্ত্রী মসুদা আক্তার, মেয়ে সানজিদা আক্তার চুমকি (৩০) ও  এক বছরের নাতি সাফোয়ান। এক পর্যায়ে মহানগরে এক্সপ্রেস ট্রেনটি সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি প্রায় একশ ফুট দূরে রেল লাইনের বাইরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থলে মাসুদা আক্তারের রক্তাক্ত বোরকা পড়ে থাকতে দেখা যায়। 

    ‎শিমুল নামের স্থানীয় এক যুবক বলেন, দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে এসে দেখি, দুর্ঘটনার স্থান থেকে প্রায় ৪০ থেকে ৫০ ফুট দূরে রেললাইনে পশ্চিম পারে মা পূর্ব পাড়ে মেয়ে এবং নাতি ও বদি আলম পড়ে আছেন দুই রেললাইনের মাঝখানে। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করি। এতে মসুদা আক্তার ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বদি আলম ও তার নাতি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

    ‎রেলওয়ে পুলিশ আশরাফ সিদ্দিকী বলেন, দুর্ঘটনা খবর পেয়ে রেল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্য বরাতে দুপুর ১টার দিকে দুর্ঘটনা ঘটে। ওই সময় মহানগর এক্সপ্রেস যাওয়ার সময়। ধারণ করা হচ্ছে মহানগর এক্সপ্রেসের সাথে এ ঘটনা ঘটে। কিন্তু মারা যাওয়ার বিষয়ে এখনো নিশ্চিত হয়নি


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন