শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামুতে গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার 

    রামুতে গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব কোলালপাড়া এলাকার রাবার বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ  উদ্ধার করেছে রামু থানা পুলিশ। 

    বুধবার (১ অক্টোবর) সকালে ১ নম্বর ব্লকে একটি রাবার গাছের গোড়ায় বসা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মৃতের এক পায়ের ওপর অপর পা তুলে রাখা ছিল এবং গাছের সঙ্গে গলা রশি দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে রাবার বাগানের শ্রমিকরা কষ সংগ্রহ করতে গিয়ে মরদেহটি দেখতে পান।তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। তবে কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারেননি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছবি দেখে এখানে এসেছি। মৃত ব্যক্তিকে এলাকার কেউ চেনে না। ধারণা করা হচ্ছে, হয়তো বাহিরে কোথাও এই ব্যক্তিকে হত্যার পর, এখানে এনে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। 

    রামু থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, আমরা এখনও মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের  মর্গে পাঠানো হচ্ছে।

    মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে কি না, তা উদঘাটনের ও  কাজ চলছে।এ বিষয়ে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন