শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামগঞ্জের কুখ্যাত মাদকসম্রাট আবু তাহের আটক

    রামগঞ্জের কুখ্যাত মাদকসম্রাট আবু তাহের আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মাদকসম্রাট খ্যাত আবু তাহেরকে মাদকসহ হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, চন্ডিপুরে মাদকবিরোধী অভিযানে গত এক সপ্তাহ যাবত পাহারার পর অবশেষে মঙ্গলবার গভীর রাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ছাত্র হাসিবুর রহমান রাফি মোল্লার নেতৃত্বে ছাত্র জনতা মিলে চন্ডিপুর গুগো বাড়ি এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন যাবত আবু তাহের মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে রামগঞ্জের দক্ষিণাঞ্চলের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্ম নষ্ট হচ্ছে। একাধিকবার স্থানীয়রা তাকে নজরদারিতে রাখলেও সে প্রতিবারই পালিয়ে যেত । অবশেষে টানা এক সপ্তাহ পাহারা দেওয়ার পর তাকে হাতেনাতে ১৪ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।

    চন্ডিপুরের সচেতন মহল জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারী জানান, মঙ্গলবার গভীর রাতে ১৪ পিস ইয়াবা সহ চন্ডিপুর এলাকাবাসী আবু তাহের নামের এক মাদক বিক্রেতাকে থানায় সোপর্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন