শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের শিল্পী ও সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাজ্যের সহযোগিতা চান শামা ওবায়েদ আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, জানবেন যেভাবে প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন
  • জামায়াত বলেছে, তারেক মনোয়ারের মতামত ব্যক্তিগত

    জামায়াত বলেছে, তারেক মনোয়ারের মতামত ব্যক্তিগত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানিয়েছে, সম্প্রতি আলেম সমাজকে নিয়ে মাওলানা তারেক মনোয়ারের দেওয়া বক্তব্য দলের নয়, এটি তার ব্যক্তিগত মতামত। ওই বক্তব্যের দায়ভার জামায়াত গ্রহণ করবে না। দলটির দাবি, তারেক মনোয়ারের বক্তব্যকে কেন্দ্র করে কিছু মহল উদ্দেশ্যমূলকভাবে জামায়াতকে বিতর্কের মধ্যে টানার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

    জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, কয়েক দিন আগে মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনায় আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। উক্ত বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।

    বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি।

    সুতরাং এ বিষয়ে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন