শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

    হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে পপি রানী নাথ (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    বুধবার (১ অক্টোবর) সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। 

    নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।

    জানা যায়, উল্লেখিত এলাকার নাথ পাড়া পূজা মন্ডপের পাশের বাড়িতে সুজিত কুমার নাথের বসতঘরে বৈদ্যুতিক তারের সাথে জানালা বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় পপি রানী নাথ। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    সংশ্লিষ্ট ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে চমেক হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে আসলে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন