শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রাঙ্গুনিয়ায় বাবাকে রক্তাক্ত করলো দুই ছেলে

    রাঙ্গুনিয়ায় বাবাকে রক্তাক্ত করলো দুই ছেলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙ্গুনিয়া রানিরহাটে সিএনজি চালক মো. হোসাইন (৬০)কে পারিবারিক বিরোধের জেরে তার দুই ছেলে মেরে রক্তাক্ত করেছে।

    রবিউল হোসেন ও আবুল হোসেন নামে এই দুই জন তার ১ম সংসারের সন্তান।

    ‎‎আহত মো. হোসাইন রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯নং ওয়ার্ডের বাইশ্যেরডেবার বাসিন্দা।

    ‎‎ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় রানিরহাট রানার সিএনজি গেরেজে ভুক্তভোগী সিএনজি অটোরিকশা মেরামত করতে গেলে হঠাৎ অতর্কিতভাবে তার ১ম ঘরের ২ বখাটে ছেলে রবিউল ও আবুল কাঠের বাটাম দিয়ে আঘাত করে রক্তাক্ত ও আহত করে ফেলে রাখে। তার সাথে থাকা টাকা, মোবাইল, ডকুমেন্টস ও চাবিসহ সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

    ‎এ সময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাঙ্গুনিয়া মডেল থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন।

    ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক অলি উল্লাহ জানান, আহত মো. হোসাইন থানায় এসেছে। অভিযোগের প্রক্রিয়া চলছে। অভিযোগের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন