শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

    হাটহাজারীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। 

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী এলাকার শাহ আমানত কলোনি থেকে তাকে আটক করা হয়।

    হাটহাজারী মডেল থানার মামলা নং-৩০, তারিখ-৩০-০৯-২০২৫ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(১) ধারায় এ মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আনুমানিক ১টার সময় আসামি আনোয়ার হোসেন প্রতিবন্ধী তরুণী রাজিয়া আক্তারকে (২১) নগদ টাকা ও বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেয়। এরপর ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে অভিযোগে উল্লেখ রয়েছে।

    ভিকটিম রাজিয়া আক্তার শাহ আমানত কলোনির বাসিন্দা। তিনি মো. কবির ও ফাতেমা বেগমের মেয়ে।

    ঘটনার পরপরই ভিকটিমের বাবা মো. কবির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কো-অর্ডিনেটর বিভাগে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    হাটহাজারী মডেল থানার ওসি জানান, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন