শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ‎খাগড়াছড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী টহল জোরদার

    ‎খাগড়াছড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী টহল জোরদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎১৪৪ ধারা ভঙ্গ করে গুইমারা রামসু বাজার ও আশপাশের এলাকায় পাহাড়ি–বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বহু দোকানপাট, বসতবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতা নিয়ন্ত্রণে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করেছে।

    ‎সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বড় কোনো সহিংসতার খবর না মিললেও সার্বিক পরিবেশ থমথমে রয়েছে। ব্যবসা-বাণিজ্য আংশিকভাবে চালু থাকলেও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

    ‎এদিকে জুম্ম ছাত্র-জনতার ফেসবুক পোস্টে জানানো হয়, ঢাকা–খাগড়াছড়ি ও চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। তবে অন্য সব সড়কে ধর্ষণ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি বহাল থাকবে। এতে গুইমারার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যাহত হচ্ছে।

    ‎স্থানীয় সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগণ একমত হয়ে বলেন, ধর্ষণ ঘটনায় জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা জরুরি। একই সঙ্গে তারা আহ্বান জানান, কোনো তৃতীয় পক্ষের উসকানিতে যেন দীর্ঘদিনের পারস্পরিক শান্তি ও সম্প্রীতি নষ্ট না হয়।

    ‎এর আগে গতকাল গুইমারায় পাহাড়ি বাঙ্গালীর পাল্টাপাল্টি সংঘর্ষে ৩ জন উপজাতী নিহত, পুলিশ, সেনাবাহিনী, পাহাড়ি ও বাঙ্গালী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন