শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • শাহ্ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শাহ্ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে শাহ্ মজিদিয়া রহমানিয়া কন্টেইনার টার্মিনাল লিমিটেড-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে এয়ারপোর্ট রোড, পূর্ব পতেঙ্গার ১৫ নং ঘাট সংলগ্ন প্রস্তাবিত টার্মিনাল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

    সভায় সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাবা রুমানা আক্তার। 

    এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনায়েতুল হক, পরিচালক মোঃ আবু সায়েম, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী মুরাদ হোসেন এবং হেড অব একাউন্টস নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    এছাড়াও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কালাম, মোজাহের আলম, আরিফ, রাব্বি, মোঃ ওসমান গনি, নূর মোহাম্মদ, মোঃ কাইসার, রুবেল, ছোটন মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ মোবারক হোসেন, মোঃ মনিরুজ্জামান, নাজমুল হুদা মিঠু, মোঃ সোহাগ, আফসার, মোঃ বিল্লাল, রাতুল মিয়া, হোসাইন, নাঈম, প্রকৌশলী জহিরুল ইসলামসহ আশপাশ এলাকার অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা।

    বক্তারা বলেন, বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় এ ধরনের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এটি শুধু এলাকার উন্নয়নেই ভূমিকা রাখবে না, পাশাপাশি স্থানীয় অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। 

    বক্তারা আরও বলেন যে, এটি স্থাপিত হলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ অনেকটাই হ্রাস পাবে, কন্টেইনার হ্যান্ডেলিং-এ গতি বাড়বে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে, সর্বপরি জাতীয় অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন