বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল, অন্যান্য সড়কে চলাচল বন্ধ

    খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল, অন্যান্য সড়কে চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে আজ দুপুর ১২টা থেকে অবরোধ শিথিল করা হয়েছে। 

    সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ‘জুম্ম-ছাত্র জনতা’র মিডিয়া সেল।

    বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে দুপুর ১২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে অবরোধ চলবে। লাশ সৎকার ও আহত সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অবরোধ শিথিল করা হয়েছে।

    এ দিকে টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ চলছে। চলাচল করছে না অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কে যানবাহন। নতুন করে সোমবার তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ ডাকা হয়েছে। তবে গতকালের সহিংসতার পর খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। শহর ও শহরতলীর সড়কগুলো ফাঁকা পড়ে আছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

    চট্টগ্রাম ও ফেনী থেকে লংগদু, বাঘাইছড়ি, পানছড়িসহ বিভিন্ন বাজারের কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ আটকে থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। পচে যাচ্ছে ডিম, আলু পেয়াজসহ পণবাহী মালামাল। বিভিন্ন স্থানে পুলিশ, আর্মড পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী রাস্তা রাস্তায় টহল দিতে দেখা গেছে।

    খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত করা হবে।

    খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে। এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন