মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

    সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মহিলা (৬৫) নিহত হয়েছে। 

    রোববার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টার দিকে শহরের অদূরে তালতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

    সাতক্ষীরা শহরের পলাশপুল এলাকার সম্রাট জানান, অজ্ঞাত পরিচয় এক মহিলারা রাত পৌনে ১২ টার দিকে শহরের অদূরে তালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলো। 

    এ সময় সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। 

    এতে রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

    সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাঃ মমতাজ মজিদ বিষয়টি নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন