শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে কোরআনে হাফেজের মৃত্যু

    হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে কোরআনে হাফেজের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে মো. সাজ্জাদ (১৬) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। 

    রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ড. শহীদুল্লাহ একাডেমির পাশের মির্জা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাজ্জাদ একই ইউনিয়নের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ তালুকদার প্রকাশ জামশেদ ড্রাইভারের ছেলে।

    জানা গেছে, ঘটনারদিন সন্ধ্যা ৭টার দিকে হাফেজ সাজ্জাদ তার পাশের এলাকার মির্জা বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী টিপু বলেন, সোমবার বেলা ১১টায় নিহতের গড়দুয়ারা নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন