শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • সীতাকুণ্ডে ৮ দফা দাবীতে পাট শ্রমিক দলের বিশাল সমাবেশ

    সীতাকুণ্ডে ৮ দফা দাবীতে পাট শ্রমিক দলের বিশাল সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের,বারআউলিয়া হাফিজ জুট মিলস গেইট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে পাট শ্রমিক দলের ৮ দফা দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উক্ত সমাবেশে হাফিজ জুট মিলস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হকের পরিচালনায়,আবুল বশর ভূইয়া’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান।

    এসময় বক্তরা বলেন,লীজ বাতিল করে বন্ধকৃত রাষ্ট্রয়াত্ব পাটকল চালু ব্যক্তি মালিকানাধীন পাটকল সমূহে জাতীয় নুন্যতম মুজরী বাস্তবায়নসহ জুট মিলস শ্রমিকদের ৮দফা দাবী বাস্তবায়ন করতে হবে।

    শ্রমিকদের আট দফা দাবির মধ্যে রয়েছে, বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা ও ২০২০ সালে চাকরি অবসানে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়নি তাদের পুনঃ বহালসহ পূর্ণাঙ্গ হিসাব প্রদান করা, রাষ্ট্রায়ত্ত বন্ধ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ সরকার ঘোষিত করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ করা, ২০২০ সালের ১ ও ২ জুলাইয়ের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাসসহ সব ভাতা পরিশোধ করা,বন্ধ পাটকলের যেসব স্থায়ী ও বদলি শ্রমিকদের নগদ পাওনা ও সঞ্চয়পত্র দেয়া হয়নি,তাঁদের পাওনা পরিশোধ করা, শ্রমিক- কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বিমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা, ২০১৫ সালের প্রদেয় মজুরি কমিশনে পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের আট ঘণ্টার অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ করা এবং যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায় পেয়েছেন ও যাঁরা মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাঁদের সব পাওনা পরিশোধ করা ও কর্মকর্তা কর্মচারীদের ন্যায় শ্রমিকদের বৈশাখী ভাতা প্রদান করা ও পাট শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণার মাধ্যমে শিল্পে প্রদেয় ও সুবিধা পাট শিল্পে প্রদান করা।

    উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সাংগঠনিক সম্পাদক স.ম জামাল উদ্দিন, শ্রমিক দল নেতা দীন মোহাম্মদ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, পৌর বিএনপি নেতা জাকির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন