মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা শাড়ি বিতর্কে তিন মামলা, ‘সোলজার’ নিয়েও অনিশ্চয়তা—চাপে তানজিন তিশা পাঁচ কোম্পানির নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা জ্বালানি, রেল ও অবকাঠামো খাতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
  • অক্সিজেনবিহীন অভিযানে সফল বাবর আলী, গড়লেন ইতিহাস

    অক্সিজেনবিহীন অভিযানে সফল বাবর আলী, গড়লেন ইতিহাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) অভিযানে সফল হয়েছেন এভারেস্ট জয়ী বাবর আলী, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া আটহাজারি শিখর স্পর্শ করেছেন। কোনো অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এ достижение অর্জন করেছেন তিনি।

    বাবর আলীর এ সাফ্যল্যের খবর নিশ্চিত করে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে আটহাজারি শিখর স্পর্শ করেন বাবর।

    এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এর পর এটি বাবরের চতুর্থ আটহাজারি শৃঙ্গ সামিট, যা বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আটহাজারি শিখর সামিটের দৃষ্টান্ত।
     
    এ সফলতা প্রসঙ্গে বাবর আলী সময় সংবাদকে বলেন,
    পৃথিবীতে ১৪টি আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) কিংবা তার অধিক উচ্চতার পর্বত আছে। ইতোমধ্যে তিনটিতে গিয়েছি। এটি আমার চতুর্থতম পর্বত। আশা আছে, ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়াও ছুঁয়ে দেখার।
     
    বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) অভিযানে শিখরে বাবরের সাথে পর্বতসঙ্গী ছিলেন তানভীর আহমেদ। বাবরের পর তানভীরও পর্বতশৃঙ্গ ছুঁয়ে সফল হন অভিযানে। তাদের যৌথ অভিযানের নাম  ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’।

    বাবর ও তানভীরের এবারের পর্বত অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘সামুদা’ও  ‘গিগাবাইট বাংলাদেশ’। দুই প্রতিষ্ঠান ছাড়াও অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে পাশে রয়েছে ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সিনো ভেস্ট, সিয়েরা রোমিও ইন্টারন্যাশনাল এবং চন্দ্রবিন্দু প্রকাশন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন