শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

    রামুতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। 

    শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীন মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় উখিয়ার পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। 

    তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। 

    এসময় আটক করা হয় উখিয়ার পালংখালীর জহির আলমের ছেলে আব্দুন নুরকে। 
     
    রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন