মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সাতক্ষীরা-কলারোয়ায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

সাতক্ষীরা-কলারোয়ায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ লাখ টাকার বেশি ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৫৯ বোতল ভারতীয় মদ, শাড়ি ও বিপুল পরিমাণ ঔষধ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে দিনব্যাপী পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কেড়াগাছি এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ ও ঝাউডাঙ্গা ক্যাম্পের টহল দল চেকপোস্ট এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ভারতীয় শাড়ি ও ঔষধসহ মোট ২২ লাখ ১৮ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়।

অভিযানকালে কাকডাঙ্গা বিওপি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপি ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ, হিজলদী বিওপি ৩৫ হাজার টাকার শাড়ি, পদ্মশাখরা বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, ভোমরা বিওপি ৩৫ হাজার টাকার শাড়ি, কালিয়ানী বিওপি ৭০ হাজার টাকার ঔষধ এবং চান্দুরিয়া বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে আনছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। পরে জনসম্মুখে মাদকদ্রব্য ধ্বংসের ব্যবস্থা করা হবে।

স্থানীয় জনগণ বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্তে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন